গা ছমছম বর্ষার সন্ধ্যা

গোপা মল্লিক (কলকাতা)

হ্যারিকেনটা টিমটিম
বাইরে বৃষ্টি রিমঝিম
ঝিঁঝিঁ পোকাদের ডাক
বজ্রর গুরুগম্ভীর হাঁক।

খেদি পেঁচি বুড়ি ঘিরে
খুড়ি বসে আছে ভিড়ে
চোখগুলো তাঁর গোল গোল
ভুত পেত দৈত্য সকল !

বাচ্চারা সব চুপচাপ
গল্পর ভূত নাচে ধূপধাপ
সন্ধ্যাতেই নিশুতি রাত
ভয়ে সব কুপোকাত!

ছমছম আবহাওয়া
নাই মুখে কথা কওয়া
নড়ে না খেঁদি পেঁচি বুড়ি
গল্প বলে চলে খুঁড়ি।

দমকা হাওয়ায় আলো নিভলো
ভয়ে সব চোখ বুজলো
রান্নাঘরে খিচুড়ির গন্ধ
ভুঁড়িভোজে কাটলো গল্পের ছন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *