“বাংলায় নারীরা সুরক্ষিত”,  অলোক মাজির সমর্থনে রোড শোয়ে সরব সুদীপ্তা

“বাংলায় নারীরা সুরক্ষিত”,  অলোক মাজির সমর্থনে রোড শোয়ে সরব সুদীপ্তা

 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

             দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে সোমবার প্রচারের শেষলগ্নে গতির ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। গলসি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক কুমার মাজির সমর্থনে এদিন পানাগড়ে এক বর্ণাঢ্য রোড শোয়ে শামিল হলেন টলিউড অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জ্জী বক্সী। অনুরাগপুরের শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হওয়া এই রোড শো পানাগড়ের রেলপার হয়ে অগ্রগামী ক্লাবের সামনে শেষ হয়।

        ​ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল ও তৃণমূল কর্মীদের উল্লাসে এদিন পানাগড়ের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। রোড শো চলাকালীন অভিনেত্রী সুদীপ্তা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “বিজেপি নেতারা বাংলায় এসে শুধু মিথ্যা কথা বলছেন। নারী হিসেবে আমি বাংলায় জন্মে গর্বিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এ রাজ্যে মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত।” তার দাবি, বিজেপি কী বলল তাতে মানুষের কিছু যায় আসে না, বাংলার মানুষ মমতাময়ীর সঙ্গেই আছেন।

          ​এদিনের কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, জেলা সাধারণ সম্পাদক দেবদাস বক্সী, যুব সভাপতি কুলদীপ সরকারসহ ব্লকের প্রথম সারির নেতৃত্ব। প্রচারের শেষ বেলায় অভিনেত্রীকে সামনে রেখে এই রোড শো গলসি কেন্দ্রে তৃণমূলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *