রামপুরহাট বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা: পিষ্ট বাইক আরোহী

রামপুরহাট বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা: পিষ্ট বাইক আরোহী

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

       রবিবার সকালে বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বাবরণ অনুযায়ী, এক ব্যক্তি মোটরবাইকে করে স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরে রাস্তায় বের হচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী স্করপিও গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মারে।

         ​সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়লে ঘাতক গাড়িটির চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ।

     ​পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। পুলিশ ঘাতক স্করপিওটিকে আটক করে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘক্ষণ যানজট ও চাঞ্চল্য বজায় ছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *