বিপ্লব

শিবানী চ্যাটার্জী (উত্তরপাড়া)

সত্যের বাকল গায়ে জড়িয়ে পথ চলার মধ্যে ইতিহাস দেখিয়ে দিয়ে গেছে দৃষ্টান্ত।

একটু একটু করে আগুন দাবানলের রূপ নেয়,
একটু একটু করে অশ্রু তৈরী করে অশ্রু সাগর,
দয়া ,করুণা এসব তো হৃদয় উৎসারিত।
কিন্তু যখন বিপরীতে বিপ্লবের বিজয় উৎসব ঘোষণা হয় তখন মানুষের বুদ্ধি, চেতনার শুভ উন্মেষ ঘটে।

মানুষ শ্রেষ্ঠ জীবের তকমা লাগিয়ে…
তার পরিচয়ে সততা, বদান্যতা,উদারতার প্রকাশ দেখতে চায়।
ধর্মীয় বাতাবরণ একান্ত নিজস্ব,
হাতিয়ার হতে পারে না,
তোষণ, শোষণ, ভাষণের অর্থবহ সংজ্ঞা আজ স্বজ্ঞা হারিয়েছে।

বুদ্ধিদীপ্ত চেহারা নয় শুধু বুদ্ধিদীপ্ত কোষের বিভাজনে নতুন কোষের জন্ম হোক পৃথিবীর বুকে।

আমরা মানুষ মনুষ্যত্ব হারালে সব শেষ…।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *