শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও কিনস্ কেয়ার-এর মধ্যে মউ স্বাক্ষর

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও কিনস্ কেয়ার-এর মধ্যে মউ স্বাক্ষর

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:-  উত্তরবঙ্গের অন্যতম অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) শিক্ষা ও সমাজকল্যাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির চিকিৎসাক্ষেত্রে অন্যতম স্বনামধন্য সংস্থা ‘কিনস্ কেয়ার’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক বা মউ (MoU) স্বাক্ষর করল মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের এই সম্পূর্ণ অনুষ্ঠানটির তদারকি ও সার্থক রূপায়ণের দায়িত্বে ছিল এসআইটি মহাবিদ্যালয়ের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ) বিভাগ। এই বিশেষ অনুষ্ঠানে এসআইটি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ জয়দীপ দত্ত, প্রিন্সিপাল ইনচার্জ ডঃ অরুন্ধতী চক্রবর্তী এবং বিসিএ বিভাগের বিভাগীয় প্রধান শ্রী রত্নাঙ্কুর মজুমদার সহ অন্যান্য অধ্যাপক ও আধিকারিকবৃন্দ। অন্যদিকে, কিনস্ কেয়ার-এর তরফে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া ঘটরাজ। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি বরাবরই সমাজ ও আধুনিক শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে প্রগতিশীল পথে এগিয়ে চলেছে এবং এই মউ স্বাক্ষর সেই সুদূরপ্রসারী চিন্তারই এক বাস্তব প্রতিফলন। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল ও যুগোপযোগী চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এই চুক্তির ফলে ছাত্র-ছাত্রীদের সামনে যেমন জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে, তেমনই তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান সুনিশ্চিত করতেও বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করবে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত পুঁথিগত শিক্ষার পাশাপাশি পেশাদার কর্মক্ষেত্রের সরাসরি অভিজ্ঞতা প্রদান করতেই এই যৌথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা পড়ুয়াদের কর্মজীবনে সাফল্যের পথ প্রশস্ত করবে বলে আশাবাদী উভয় পক্ষই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *