মাধ্যমিকে নজরকাড়া ফল মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয়ের

মাধ্যমিকে নজরকাড়া ফল মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয়ের

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

        গ্রামীণ ও মফস্বল এলাকার সীমাবদ্ধতাকে জয় করে আবারও মেধার স্বাক্ষর রাখল মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয়। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়ের ফলাফল ব্লক জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। বিদ্যালয় সূত্রে খবর, এবছর মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জনই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

       ​কৃতিত্বের এখানেই শেষ নয়, বিদ্যালয়টি থেকে ১২ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে স্থান করে নিয়েছে এবং ৫ জন পড়ুয়া পেয়েছে ‘স্টার’ মার্কস। এবারের পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর উঠেছে ৬২১। যুগ্মভাবে এই গৌরব অর্জন করেছে অনুসূয়া দাস বৈরাগ্য ও অর্পিতা গড়াই। প্রত্যন্ত এলাকার সাধারণ ঘরের মেয়েদের এই কৃতিত্বে খুশির হাওয়া এলাকায়।

      ​বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে তৃপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক মণ্ডল। তিনি জানান, “শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য। আমাদের বিদ্যালয় বরাবরই ভালো ফল করে, তবে এবার ছাত্রীদের যুগ্ম শীর্ষস্থান অর্জন আমাদের গর্বিত করেছে।” প্রতিকূলতার মধ্যেও গণপুর উচ্চ বিদ্যালয়ের এই জয়জয়কার বর্তমান প্রজন্মের পড়ুয়াদের কাছে বড় অনুপ্রেরণা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *