সঞ্চিতা পোদ্দার (মালদহ)

হে মোর প্রাণের ঠাকুর রয়েছো তুমি অন্তরে।
সমগ্র বাঙালি জাতির রয়েছো হৃদয় সরোবরে।
তুমি চন্দ্র তুমি সূর্য তুমি হলে বাঙালির আকাশের তারা।
তোমার জন্য বাঙালি জাতি গর্বে হয়ে ওঠে সারা।
গানে গানে ছন্দে ছন্দে মেতে ওঠে সকলের মন।
২৫ বৈশাখে নতুন ছন্দে মেতে ওঠে শান্তিনিকেতন।
গীতাঞ্জলি লিখে তুমি হলে বিশ্বের সেরা কবি।
বাঙালীর কাছে তুমি হলে দিনের আকাশের রবি।
তুমি হলে কবিতা জগতের চকচকে হিরে।
তোমার লেখা রবীন্দ্র সঙ্গীত শুনলে মন যায় ভরে।
তোমার কলমে কবিতা,ছোটগল্প,গান ছিল উপন্যাস।
কিছু দিন রইলে ঠাকুর আরও কিছুর হতো বিন্যাস।
তোমার কলম যেন জাদুর কাঠি,শব্দ যেন ফুল।
তোমার লেখাতে প্রেমের নদী হয়ে যায় আকুল।
সাহিত্য জগতের আকাশে তুমি উজ্জ্বল ধ্রুবতারা।
তোমার নাম শুনলেই মন হয়ে যায় আনন্দে আত্মহারা।
কখনো তুমি শ্রাবণের দিনের বৃষ্টিভেজা সুর।
কখনো আবার বসন্ত হাওয়ার কোকিলেরই নূর।