সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার-:
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়াতেই রাজ্যের বহুল চর্চিত ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার থেকে প্রশাসনিক কাজ শুরু করার আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নতুন সরকারের জমানায় তোলাবাজি বা সিন্ডিকেট কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেন, “সব বন্ধ করে দিন। না হলে বিপদ আছে।” এমনকি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে তার পরামর্শ— “যেখানে ভয়ের ব্যাপার আছে, সেখানে সরে থাকাই ভালো।”
নির্মাণ সামগ্রী সরবরাহ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায় সিন্ডিকেটের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিরোধী শিবির। এখন দায়িত্ব পাওয়ার পর শুভেন্দু অধিকারীর এই ‘অ্যাকশন’-এর ইঙ্গিত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার থেকে সরকার এই অবৈধ কারবার দমনে কী ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

