আমাদের বিন্দু বিন্দু অশ্রুধারা

মারুফ খাঁন (কলকাতা)

বুঝবে কি ওরা বিশ্বকবি রবি তুমি নয়ন তারা…
চিনবে কি ওরা জাতীয় সংগীতের মূল ধারা…

গ্রামের পথে পথে আমি খুঁজি
শহরের পথে পথে আমি খুঁজি
পাহাড়ের পথে আমরাও খুঁজি
সাগরের পথে আমরাও খুঁজি
অহর্নিশ পথে পথে আমি খুঁজি
বিশ্বকবি রবি ঠাকুর গ্রামে শহরে পাহাড়ে সাগরে অহর্নিশ খুঁজি
আপন সুরে গাহি গান রাত্রি কিংবা দিন
“যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।”

রবি ঠাকুর স্বাধীনতা সংগ্রামী আমি খুঁজি…
বৃষ্টি ভেজা প্রেমের পরশ বিশ্বকবি রবি ঠাকুর আমি খুঁজি।

বুঝবে কি ওরা বিশ্ব কবি তুমি নয়ন তারা—

সময়ের উত্থান পতনে সেই শৈশব বেলা
চলার পথে আঁকাবাঁকা ছোট্ট ও কবিতা
২৫ শে বৈশাখ কবির প্রতি বিনম্রও শ্রদ্ধা।

এ সব আমি কিছুই পাব না,
হৃদয় থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্ব কবি হারিয়ে যাবে না
ভালোবাসা ওরা বুঝবে না
শুধুমাত্র জাতীয় সংগীতে সার্বিক ও ভারত ভূমির বর্ণনা
নিখুঁত মননশীল চিন্তা ভাবনা
এই পথে অজান্তে হেঁটে চলি
বিশ্বকবি অন্তরে একও ছবি
৮ থেকে যে ৮০ একটি শব্দে
বিশ্বকবি আমরা তো চিনি….
রবি ঠাকুর স্বাধীনতা সংগ্রামী,
রবি ঠাকুর আমাদের বিশ্বকবি
রবি ঠাকুর ভারতের প্রথম নোবেল জয়ী
হারিয়ে যাওয়া প্রিয়জন দের খুঁজে চলি
রবি ঠাকুর যে বাংলা বাঙালির ও গর্ব–!!

“আমরা সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা ।।”

রবি ঠাকুর স্বাধীনতা সংগ্রামী আমি খুঁজি…
বৃষ্টি ভেজা প্রেমের পরশ বিশ্বকবি রবি ঠাকুর আমি খুঁজি।

আজ এলো’রে
আজ এলো’রে ২৫ শে বৈশাখ
বিশ্বকবির চরণতলে হাজারও ফুলের মালা…
আমাদের যে বিন্দু বিন্দু অশ্রুধারা।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *