র‍্যাম ফ্যাশন শোয়ের ফাইনাল প্রতিযোগিতা

তন্ময় মাহারা: মালদা:- ভবানী মোর কার্নিভাল কমিটি উদ্যোগে ও সানসাইন দিবা সংস্থার পরিচালনায় এবং ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকারের সহযোগিতায় র‍্যাম ফ্যাশন শোয়ের ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল মালদায় ।রবিবার রাতে মালদা রেল পার্কে র‍্যাম ফ্যাশন শোয়ের  প্রদীপ প্রজননের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কাউন্সিলর দুলাল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার,কাউন্সিলর গৌতম ,কাউন্সিলর পূজা দাস, ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন দাস,শো ডিরেক্টর আর ডি রক্স,  জয়দেব গুহ সহ অন্যান্য অতিথিরা।মোট বারোশো প্রতিযোগী আবেদন জানিয়েছিল এই প্রতিযোগিতায়। এর মধ্যে বাছাই করা হয়েছিল ৩৬ জন প্রতিযোগীকে।মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং দুর্গাপুরে অডিশনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বাছাই করার পর কলকাতায় হয় সেমিফাইনাল পর্ব। রবিবার রাতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় মালদা জেলার ঝলঝলিয়া রেল পার্কে। ফাইনালে জেলা এবং ভিন জেলা থেকে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। রেম্প শোয়ের মধ্য দিয়ে প্রতিযোগীদের বাছাই করেন বিচারক মন্ডলী। প্রথম হয় হুগলির পূজা দাস, দ্বিতীয় হাওড়ার অঞ্জু পান্ডে এবং তৃতীয় স্থান অধিকার করেন চব্বিশ পরগনার ঋত্বিকা পাল। তাদের হাতে আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।উপস্থিত ছিলেন, এদিন ‌ রেম্প শো দেখতে মালদা রেল পার্কে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। মালদায় নতুন ধরনের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যুবতীরা আগামী দিনে আরো সাফল্য পাবে বলে আশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *