এবার হেলমেটহীন বাইক আরোহীদের সবক শেখাতে পথে নামল সুন্দরবন  জেলার পুলিশ

এবার হেলমেটহীন বাইক আরোহীদের সবক শেখাতে পথে নামল সুন্দরবন  জেলার পুলিশ

রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:-  এবার হেলমেটহীন বাইক আরোহীদের সবক শেখাতে পথে নামল সুন্দরবন জেলার পুলিশ। শুক্রবার সুন্দরবন পুলিশ জেলা জুড়ে পথ নিরাপত্তা নিয়ে ব্যাপক অভিযান চালানো হয়। মন্দিরবাজারের বিজয়গঞ্জ বাজারে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্য নিজে উপস্থিত থেকে পথচলতি বাইক আরোহীদের হেলমেট পরার গুরুত্ব নিয়ে সচেতন করেন। সেখানে উপস্থিত ছিলেন এসডিপিও প্রসেনজিৎ দাস, মন্দিরবাজার থানার আইসি কৌশিক নাগ ও বিশাল পুলিশ বাহিনী। এরপর থেকে এমন ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে নাগরিক নিরপত্তা নিয়ে মন্দিরবাজার থানা প্রাঙ্গণে সমাজের সর্বস্তরের যানুষজনকে নিয়ে দফায় দফায় আলোচনা করা হয়েছে। বিজয়গঞ্জ বাজারের যানজট নিরসন ও ডিজে সহ জোরে মাইক বাজানো নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত নাগরিক সুরক্ষায় আর কোনও রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *