হয়রানির অভিযোগ: জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের

হয়রানির অভিযোগ: জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

        মোটর ভেহিকেলস ইন্সপেক্টর (MVI) দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত হয়রানি এবং দালাল চক্র চালানোর অভিযোগে পথ অবরোধ করলেন ট্রাক চালকেরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগড়িয়া রেলব্রিজের ওপর। বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টা ধানবাদগামী রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

       ​বিক্ষোভকারী চালক অমর সিংয়ের অভিযোগ, নথিপত্র বৈধ এবং গাড়ি ‘আন্ডার লোডিং’ থাকা সত্ত্বেও রামপুর এমভিআই দপ্তরের আধিকারিকরা তাদের হেনস্থা করছেন। তাদের আরও বিস্ফোরক দাবি, আসানসোল এমভিআই-তে গাড়ির নম্বর এন্ট্রি করার নামে বিশাল দালাল চক্র সক্রিয় রয়েছে। টাকা না দিলে পুলিশ ও প্রশাসনের হেনস্থার শিকার হতে হয়।

        খবর পেয়ে কুলটি থানা ও চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলে। বিক্ষোভ দেখানোর অভিযোগে পুলিশ এক চালককে আটক করেছে। যদিও সংশ্লিষ্ট এমভিআই আধিকারিকেরা তোলাবাজি ও দালাল চক্রের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *