নিঘা এলাকার আবারো চুরির ঘটনায় আতঙ্ক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

জামুড়িয়া থানার শ্রীপুর ফাড়ি এলাকার বৃহস্পতিবার রাত্রি নটার সময় নিঘা কালী মন্দির সংলগ্ন একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এর ফলে স্থানীয় দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র অনুসারে জানা যায় যদুনন্দন পাসওয়ান তার বাবা মারা যাওয়ার পর পরিবার নিয়ে কিছুদিন আগেই তার গ্রামের বাড়ি গিয়েছিলেন।তবে তিনি তার এক আত্মীয়কে বাড়ির চাবি দিয়েযান।এসময় চোরেরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ঘরের মূল দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে মঙ্গলসূত্র,সোনার চেন , আংটি ও নগদ টাকা চুরি করে।একই সাথে বাড়িতে থাকা এলইডি টিভি,বাড়ির ফ্যান, নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফাড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।তার মামাতো ভাই সন্তোষ পাসোয়ান জানান যে তার দাদা অর্থাৎ যদুনন্দন পাসোয়ানের বাবার মৃত্যুর কারণে পুরো পরিবার নিয়ে পৈতৃক স্থানে চলে গিয়েছিল এবং বাড়িটি সম্পূর্ণ খালি ছিল,এর সুযোগ নিয়ে চোরেরা চুরি করে।গ্রামের পুরো পরিবার বর্তমানে বাবার শোকে মর্মাহত।পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।
অপরদিকে স্থানীয় বাসিন্দা গণেশ কর্মকার জানান, নিঘায় বারবার নানা ধরনের চুরির ঘটনা ঘটছে।এর আগেও একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।যার কোন কিনারা পুলিশ করতে পারেনি।এতে স্থানীয় লোকজনের মনে আতঙ্কিত ছড়িয়ে পড়েছে।পুলিশ ঠিকমতো কাজ করছে না। যদি পুলিশ ঠিক মত কাজ করত তাহলে আজ এই দিন দেখতে হতনা।স্থানীয় কয়েক জনের অভিযোগ, শ্রীপুর ফাড়ি এলাকায় অবৈধ মাদক ব্যবসা রমরমিয়ে চলছে এবং মাদকাসক্তির কারণে এমন ঘটনা ঘটছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *