জব কার্ড আটকে রাখার অভিযোগ,  আদিবাসীদের বিক্ষোভ

জব কার্ড আটকে রাখার অভিযোগ,  আদিবাসীদের বিক্ষোভ

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

        ​একশো দিনের কাজের ‘জব কার্ড’ আটকে রাখার অভিযোগে বীরভূমের নানুর বিধানসভার মুলুক গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার গ্রামের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদা আজিজুল হকের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

     ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আজিজুল হক তাদের জব কার্ডগুলি নিজের জিম্মায় আটকে রেখেছেন। কার্ড না থাকায় তাঁরা সরকারি কাজ ও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিবাদে এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা আজিজুল হকের বাড়ি ঘেরাও করেন। প্রাথমিক পর্যায়ে অভিযোগ অস্বীকার করলেও, উত্তাল বিক্ষোভের মুখে পড়ে আজিজুল হক স্বীকার করেন যে তার কাছে কিছু কার্ড রয়েছে।

       ​পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তড়িঘড়ি নিজের গাড়ি নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। নেতার এই পলাতক ভূমিকায় আদিবাসী পরিবারগুলোর ক্ষোভ আরও বেড়েছে। অবিলম্বে জব কার্ড ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *