সুখের ক্ষণ

গীতা বণিক (হুগলী)

স্মৃতির আঁধারে হারিয়ে গেছে অতীতের কত কথা,
পড়ে যে মনে আজ সেই সব দিন মুছে যায়নি সব গাথা।

ভুলতে চাই না কিছুই সুখের দিনের সেই মধুর ক্ষণ,
মনের মাঝে অনুরণন আজ,ভালো মন্দের সেই ধারাবিবরণ।

মধুর ছিল অতীত টা যে ছন্দে বর্ণে গন্ধে ভরা,
প্রজাপতির রঙিন পাখায় রঙে রঙে আবেশ মোড়া ।

ছোট্ট বেলার সাথী সব হারিয়েছে বিস্মৃতির অতলে,
যতই খুঁজি পাই না তাদের মন দুখের পরশে দোলে।

অন্তর হতে বাসতো ভালো ছলনা,কপটতা ছিল না সেকালে,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতো বাড়িতে দলে দলে।

বাড়িতে হইচই হুল্লোড় লোকজন আসা লেগেই থাকত মনেপড়ে,
মায়ের হাতের রান্নার প্রশংসা করতো আজও আছি ভাবনার ঘোরে।

স্মৃতি সতত সুখের এ কথা আমি তুমি সবাই বলে,
সুখের ক্ষণ ভেবে মনে মনে সুখের পথে চলে।

বাবা মায়ের দেওয়া শিক্ষা টুকু মোরা মাথায় নিয়ে,
ভবিষ্যতের পথে চলি সকলের সাথে সকলকে মানিয়ে।

ভালো থেকে সবাই সর্বদা এই কামনা করে যাই,
অন্তর থেকো চাওয়া সব টুকু বিফল নাহি হবে তাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *