​ক্ষতিপূরণের দাবিতে মৃত যুবকের পরিবার ও স্থানীয়দের সরব প্রতিবাদ

​ক্ষতিপূরণের দাবিতে মৃত যুবকের পরিবার ও স্থানীয়দের সরব প্রতিবাদ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

​আসানসোলের জিটি রোডের কুমারপুর ব্রিজে পথ দুর্ঘটনায় মৃত যুবক সুমন সিং ওরফে কুনালের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা রবিবার ক্ষতিপূরণের দাবিতে আসানসোল দক্ষিণ থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, শনিবার সকালে কুমারপুর ব্রিজে একটি বেপরোয়া পিকআপ ভ্যান সুমন ও আদিত্য সাউয়ের মোটরবাইকে ধাক্কা মারে। আসানসোল জেলা হাসপাতালে সুমনের মৃত্যু হয় এবং আদিত্য একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারের অভিযোগ, শনিবার ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার করলে পুলিশ গাড়ির মালিকের সাথে বৈঠকের আশ্বাস দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় রবিবার ক্ষুব্ধ স্বজনরা ফের থানায় বিক্ষোভ দেখান।

​দুই যুবকই স্থানীয় একটি বহুজাতিক সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করতেন। অবিলম্বে মৃতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্থানীয়রা সরব হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের হস্তক্ষেপে সাময়িক উত্তেজনা প্রশমিত হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *