পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল ছাত্রের

তন্ময় মাহারা: মালদা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রের। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব রুকুন্দিপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই স্কুল ছাত্রের নাম শেখ রনি বয়স আনুমানিক (১১) বছর। পরিবারের রয়েছে বাবা শেখ সিরাজুল মা রোজিনা বিবি। রনি সেখ স্থানীয় রতুয়া হাই মাদ্রাসা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতে বলে পরিবার করতে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা গেছে গতকাল দুপুরে পূর্ব রুকুন্দিপুরে স্থানীয় এক আত্মীয়র বাড়ি রনি ও তার মা রোজিনা বিবি, বাড়ি ফিরছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারে রনিকে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রনি নামে ওই স্কুল ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রের পরিবারসহ গোটা এলাকায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *