তন্ময় মাহারা: মালদা:- আজ খুশির ঈদ। ঈদ উপলক্ষে মুসলিম মহিলা জন কল্যান কমিটির উদ্যোগে মহিলারা নমাজ পাঠ করলেন। এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নমাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নমাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নমাজ পাঠে অংশ নেন। নমাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে। এই নমাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়দারপুর এলাকায়।
Posted inউত্তরবঙ্গ আপডেট