রাম নবমী উপলক্ষে চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শোভাযাত্রা

নিতাই চক্রবর্ত্তী: চিনপাই:- না বিজেপির মিছিলের কোনো স্লোগান নয়। রাম নবমী উপলক্ষে আয়োজিত দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রার মুল স্লোগান “জয় শ্রীরাম” । বাদ্যযন্ত্র খোল করতাল সহযোগে চার শতাধিক গ্রামবাসী শোভাযাত্রায় অংশ গ্রহন করেন । যার নেতৃত্বে চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেস। সকালে চিনপাই তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে চিনপাই হনুমান মন্দির প্রদক্ষিণ করে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *