ট্রাক চালকের পঁচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-

বুধবার রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার বাঁশড়া খোলা মুখ খনি সংলগ্ন এলাকায় এক ট্রাক চালকের পঁচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন রাস্তা দিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পেয়ে আশেপাশের ও স্থানীয় মানুষজনদের জানালে তারা পুলিশ প্রশাসনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ির চালকের দেহ উদ্ধার করে। জানা গেছে গাড়ির চালক তথা ওই গাড়ির মালিক শৈলেন্দ্র প্রসাদের বয়স আনুমানিক বছর ৫৪ বিহারের শেখপুরা জেলার বেল কুণ্ডী গ্রামের বাসিন্দা। স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশে থাকা বাকি সকল গাড়ির চালকদের দাবি সম্ভবত প্রচন্ড গরমে অসুস্থ হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে, তবে তারা এও দাবি করে এই মৃত্যুর ঘটনার তদন্তের পরই আসল তথ্য উঠে আসবে।  ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছন বাঁশড়া গ্রামের গ্রাম প্রধান সঞ্জয় হেমব্রম , তিনিও এই উদ্ধারের বিষয় লক্ষ্য করে কেন কিভাবে একজন চালক এতদিন ধরে গাড়ির মধ্যে আটকে রইল ও কেউ তাকে দেখতে পেল না সে বিষয়েই প্রশ্ন করেন। জানা গেছে স্থানীয় এলাকায় কয়লা পরিবহনের জন্য বহু দূরদূরান্ত থেকে যানবাহন এখানে এসে কয়লা নেওয়ার জন্য হাজির হয়, তবে কয়লা মজুদ কম থাকলে অনেক সময়ই বহু যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য সেরকমই একটি ট্রাক সেখানে চার পাঁচ দিন ধরেই দাঁড়িয়ে ছিল বলেই অনুমান করছেন সকলে আর তারই মধ্যে ওই ট্রাকের চালক আটকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন অনেকে। অনেকেই আবার দাবী করেছেন এই প্রচন্ড গরমে সানস্ট্রোকের কারনেও ওই গাড়ির চালকের মৃত্যু হতে পারে তবে সবটাই তদন্তের বিষয় বলেই জানায় তারা। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে ওই ট্রাক টিকে আটক করে নানান নমুনা সংগ্রহ করছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *