ব্লাস্টিং এর ফলে ক্ষতিগ্রস্ত কুন্দন মহালীর রান্নাঘর, অল্পের জন্য রক্ষা স্ত্রী

কৌশিক মুখার্জী: বারাবনি:-আসানসোল বারাবনি এলাকার চরণপুর খোলা মুখ খনিতে ব্লাস্টিং হওয়ায় প্রায়ই অসুবিধার সম্মুখীন ও ক্ষতিগ্রস্ত হয় গ্রামবাসীরা।বুধবার আবারও ইসিএল এর শ্রীপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলা মুখ ক্ষনির ব্লাস্টিং এর ফলে ক্ষনি অঞ্চলের পাশের গ্রামের বাসিন্দা কুন্দন মহালীর রান্নার ঘর ভেঙে পড়ে। সেই সময় তার স্ত্রী আশা মাহালি রান্না করছিলো বলে জানা যায়।কোনো রকমে ভেঙে যাওয়া ছাদের টালি ট্রিরপল সরিয়ে চিকিৎসার জন্য স্থানীয় কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশা মাহালিকে। গ্রামবাসীদের অভিযোগ কয়লা ক্ষনিতে ব্লাস্টিং এর ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিচ্ছে।যদিও কুন্দন মাহালি বলেন কোম্পানির লোক এসেছে।তারা দেখে গেছে পরিস্থিতি। কিন্তু তারস্ত্রী গর্ভবতী রয়েছেন,কিছু অঘটন হলে তার দায়ি কে হবে।বারাবনি এলাকায় ইসিএলের বেশিরভাগ খোলা মুখ খনিতে ব্লাস্টিং হওয়ায় অসুবিধার জন্য গ্রামবাসীরা ক্ষিপ্ত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *