উল্কাপাতের ঘটনায় আতঙ্ক, কারখানার যন্ত্রাংশ ছিটকে দুর্ঘটনার কারণে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

উল্কাপাতের গুজবের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে ইকরা শিল্পতালুকে। পরে জানা যায় যে এটা কোন উল্কাপাতের ঘটনা নয়। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকরা শিল্পতালুক

লাগোয়া এলাকায় অবস্থিত গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানা থেকে আর পি এম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটো হয়ে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় দুর্ঘটনা।এলাকার বাউড়ি পাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ, এই ঘটনায় তার মেয়ে বছর ১৮ ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় আকলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য।  এলাকার প্রতিবেশী অনিল বাদ্যকর এর বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি ছিটকে পড়ে, আর আরেকটি অমর বদ্যাকরের বাড়ির উঠোনে।

যদিও প্রথমদিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব ছড়িয়ে পড়লেও পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। কিভাবে এই ঘটনা ঘটলো ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই নিয়ে চলছে এখন আলোচনা। জানা গেছে ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘর।

ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

এদিকে এই ঘটনার জন্য গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *