যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল ওসিপি লাগোয়া জঙ্গলে।

সোমবার সকালে স্থানীয় মানুষজন ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে সামনে গিয়ে লক্ষ্য করে  যুগলের ঝুলন্ত দেহ। এরপর তারা এলাকার বিশিষ্ট জনদের  জানালে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে ওই যুগলের পচা গলা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ওই দেহতে পচন ধরে যাওয়ায় দেহ দুটিকে সনাক্ত করা যাচ্ছে না। স্থানীয়দের প্রাথমিক অনুমান বছর ৪০- ৪২ এর এই যুগল স্থানীয় এলাকার বাসিন্দা নয়।  স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকার লাগোয়া অংশেই রয়েছে ইসিএলের খোলা মুখ খনি আর তার পাশেই এক পলাশ গাছে ওই যুগলের দেহ একটা শাড়ির মধ্যেই বাধা অবস্থায় ঝুলতে দেখা যায়। পুলিশ ওই দেহ দুটির পরিচয় জানার জন্য খোঁজ শুরু করেছে ও কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *