ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাবনিতে

কৌশিক মুখার্জী: বারাবনি:-

ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের বারাবনিতে।বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজ কে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।বারাবনি থানার সরিষাতলির কাপিষ্টার ঘটনা।যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়।তাকে বেধড়ক মারধর করে।তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রী কে মারধর করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনার পর বুধবার রাতে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবনি ব্লক তৃর্ণমুল নেতৃত্ব।বারাবনি ব্লক তৃর্ণমুল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন এইটা গ্রাম্যবিবাদ,ওটা ওদের নিজেদের মধ্যে।দলের সাথে কোনো যোগ নেই।সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন।দু পক্ষই থানায় অভিযোগ করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *