সালানপুর ব্লক জুড়ে ঝাড়খণ্ড লটারির রমরমা কারবার,নেই পুলিশের অভিযান, চুপ কেনো পুলিশ,প্রশ্ন সাধারণ মানুষের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লক জুড়ে শুরু হয়েছে ঝাড়খণ্ড লটারির অবৈধ কারবার।রাজ্য সরকার অনুমোদিত ডিয়ার লটারির আড়ালে ব্যাপক ভাবে শুরু হয়েছে ঝাড়খণ্ড লটারির কারবার।তবে এলাকার মানুষের প্রশ্ন বাজার-ঘাটে সমস্ত মোড়ে ঝাড়খণ্ড লটারির অবৈধ কারবার শুরু হয়েছে।তবে চুপ কেনো পুলিশ প্রশাসন।নেই কোনো পুলিশের অভিযান।তবে কি এই ঝাড়খণ্ড লটারির সিন্ডিকেট পুলিশ প্রশাসনও জড়িত রয়েছে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন।ব্যাপক হারে খোলামেলা পাওয়া যাচ্ছে এই লটারি দেন্দুয়া,জেমারী সহ রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত সমস্ত অঞ্চলে এই অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।জানা গেছে রাজীব এবং ওম এন্টারপ্রাইজের প্রসেনজিৎ নামক এই দুই ব্যক্তি মিলে জেমারী ও রূপনারায়ানপুর অঞ্চলে এই ঝাড়খণ্ড লটারির সাপ্লাই ব্যাবসা শুরু করেছে।তাদের মাথার উপর রয়েছে বড় বড় মানুষেরদের হাত।এর পাশেই সামডি ও ডাবর কলিয়ারি অঞ্চল ঝাড়খণ্ড লটারির অবৈধ কারবার শুরু হয়েছে।এখানে আবার সরাসরি কুলটি থেকে এজেন্ট এসে লটারি পৌঁছে দিয়ে যায় বলে খবর।এবং দেন্দুয়া অঞ্চলে ছোট্টু সহ মা তারা এন্টারপ্রাইজ,আরিয়ান ও আরো কয়েকজন অবৈধ লটারি সাপ্লাই করে।তাছাড়া টিকিট কাউন্টারের পাশাপাশি ফোনের মাধ্যমে বুক করা হচ্ছে ঝাড়খণ্ড লটারি।তবে জানা গেছে এই ঝাড়খণ্ড লটারি বিক্রি করলে ডিয়ার লটারির থেকে বেশি লাভ পাচ্ছে লটারি বিক্রেতারা কারণ ঝাড়খণ্ড লটারি পুরো টাই অবৈধ।তাই বিক্রেতাদের কমিশন বেশি।অনেক জায়গায় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে এই ব্যাবসা বন্ধ করছে,তবে সালানপুর ব্লকে কবে এই ঝাড়খণ্ড লটারির অভিযান চালাবে পুলিশ তার দিকে নজর রয়েছে সাধারণ মানুষের।কিন্তু সূত্রের খবর এই ব্যাবসার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে এক অংশকে।মনে হচ্ছে রাজ্যে এবার বালি কয়লার পাশাপাশি সালানপুর ব্লকে শুরু হয়েছে অবৈধ ঝাড়খণ্ড লটারির সিন্ডিকেট।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *