আসানসোল শিল্পাঞ্চলকে দূষণমুক্ত করার লক্ষ্যে সেমিনার, উপস্থিত রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বর্তমানে দূষণমুক্ত শহর হিসেবে উঠে এসেছে আসানসোলের নাম। ভারতবর্ষের এক পরিসংখ্যানে দ্বিতীয় দূষণমুক্ত শহর হিসেবে কেন্দ্রীয় সমীক্ষায় আসানসোলের নাম উঠে এসেছে। আর তারপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে শুরু করে শিল্প কলকারখানা গুলি। এবার পরিবেশগত স্থায়ীত্ব নিয়ে আসতে গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করলো বেঙ্গল চেম্বার অফ কমার্স। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হওয়া এই সেমিনারে রাষ্ট্রায়ত্ত কারখানা সেইলের ইসকো কারখানা থেকে শুরু করে ইসিএলও অংশগ্রহণ করে। এছাড়াও বেসরকারি বেশ কিছু কারখানা ও খনি সংস্থা এই আলোচনায় অংশ নেয় এবং এই আলোচনা চক্র থেকে আগামী দিনে কিভাবে পরিবেশগত স্থায়িত্ব নিয়ে আসা যায়, কিভাবে জলবায়ু দূষণমুক্ত শিল্পাঞ্চল তৈরি করা যায় সেই লক্ষ্যে সবাই একত্রিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক নিজের বক্তব্য দিতে গিয়ে জানান একসময় রুঢের সঙ্গে তুলনা করা হতো আসানসোল শিল্পাঞ্চলকে। কিন্তু দিন দিন শিল্পাঞ্চলে দূষণ বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। তাই সমস্ত শিল্প কারখানা গুলির এই ক্ষেত্রে এক হওয়া উচিত। কিভাবে আমাদের আসানসোলে দূষণ কমানো যায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *