ভোট পরবর্তী হিংসায় বহরমপুরে বোমাবাজি

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গোয়ালজান এলাকায় তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে এলাকা দখল কে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূলের থেকে বিজেপির লিড বেশি হওয়ায় তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল তাদের বাধা দিতেই প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে বোমাবাজির ঘটনা ঘটে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তৃণমূল।  পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *