পিছিয়ে পড়া নারীদেরকে সাবলম্বী গড়ে তুলতে আগিয়ে এলেন বিশিষ্ঠ সমাজসেবী মহিম শেখ ও পারভিনা শেখ

বাইজিদ মণ্ডল: বাঁকরা:– পিছিয়ে পড়া নারী সমাজ কে সাবলম্বী গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে এলেন বিশিষ্ঠ সমাজসেবী মহিম শেখ ও পারভিনা শেখ। জানা যায় বাঁকরা সরদার পারা তাজ মসজিদ প্রাঙ্গণে মহিম শেখ এর উদ্যোগে ১১৩ জন মহিলাদের নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারই শুভ সূচনা করেন। বিশিষ্ঠ সমাজসেবী মহিম শেখ তিনি জানান আগামী দিনে নারীদেরকে স্বাবলম্বী করে তুলে সুস্থ সমাজ উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। এবং আমরা র মেটেরিয়াল দেব এবং সেই মাল তৈরি হয়ার পর আমরাই মহিলাদের যেকোনো হাতের কাজ আমরা আমাদের এখানে কিনে নেব। যে যে কাজে পারদর্শী আমরা সেই কাজে প্রশিক্ষণ দিয়ে ব্যবসার সম্পূর্ণ গাইড করে ব্যবসা করতে সহযোগিতা করব। পাশাপাশি তিনি এও বলেন বিশিষ্ট সমাজসেবী সালমা বেগম, দুস্থ দের বহুদিন ধরে বিনামূল্যে চিকিৎসা করে আসছেন,শাহনেরা বেগম
১১৩ জন মহিলাদেরকে নিয়ে বাঁকরা সরদার পারা তাজ মসজিদ প্রাঙ্গণ থেকে আমাদের পথ চলা আরম্ভ হল। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন নারীর ক্ষমতায়নের ব্যাপক প্রসার ঘটেছে। নারী শিক্ষা নিশ্চিত করা, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এমন উদ্যোগ নেয়ার জন্য প্রশংসা করেন এলাকার মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *