বুদবুদ থেকে গ্রেফতার বধুহত্যার অভিযোগে বিহার থেকে পলাতক স্বামী

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- পালিয়েও শেষ রক্ষা হলো না বধুহত্যায় অভিযুক্ত স্বামীর। স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে শেষ পর্যন্ত বুদবুদ থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে বিহারের পাটনার সাহাপুর থানা এলাকায় এক গৃহবধু হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করে বিহার পুলিশ। শনিবার দুপুর তিনটের সময় দুর্গাপুর মহকুমা আদালত তাকে দুদিনের ট্রানজিট রিমান্ডে নেয় বিহার পুলিশ। বিহার পুলিশের আধিকারিক জানান সাহাপুর থানার অন্তর্গত বাসিন্দা মালতি দেবীকে বিষ খাইয়ে হত্যা করেছিল গত মে মাসের ১ তারিখ। মালতি দেবীর পরিবার গত মে মাসের ৪ তারিখ অভিযোগ করে তার স্ত্রী স্বামী রাতেনস রায়ের বিরুদ্ধে। বিহার পুলিশ জানায় ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। প্রায় এক মাসের বেশি সময় ধরে পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে তাকে দুর্গাপুর মহকুমার বুদবুদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *