হেনস্থার স্বীকার যাত্রীরা, উদাসীন রেল দপ্তর

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- সঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে ০৩০৭৪ ডাউন ট্রেনটিতে চেপে কেউ যাবে পরীক্ষা দিতে, কেউ বা চিকিৎসা করাতে অথবা অন্য কোনো কাজে। অথচ সঠিক সময়ে চলা ট্রেনটি প্রায় ৬০ মিনিট ধরে পূর্ব রেলের হাওড়া ডিভিসনের সাহেবগঞ্জ লুপ লাইনের ঝাপটারঢাল স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দাঁড় করিয়ে রাখার কারণটি কী সংশ্লিষ্ট স্টেশন থেকে এখনো সেটি স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। ওদিকে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে প্লাটফর্মে ঘোরাঘুরি করছে। পরীক্ষার্থী স্বস্তিকা জানালেন - এবার সত্যিই খুব চিন্তা লাগছে। শেষ পর্যন্ত সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারব তো? একই পরিস্থিতি বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকার। তাদের বক্তব্য দেরির জন্য যদি হাজিরা খাতায় লাল কালির দাগ পড়ে তার দায়িত্ব কি রেলদপ্তর নেবে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *