রাস্তা – মৃত্যুফাঁদ অপেক্ষা করে আছে

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটির চৌরাঙ্গী মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তায় দেন্দুয়া রেল গেটের কাছে রাস্তা যেন একেবারে মৃত্যুফাঁদ হয়ে উঠেছে।রেলগেটের কাছে এবড়ো খেবড়ো ভাবে বসানো স্ল্যাব বৃষ্টির জলে ডুবে এখন দুর্ঘটনার দোসর হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল স্কুটার নিয়ে যে সমস্ত যাত্রীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা ওই স্ল্যাবে পিছলে পড়ে যাচ্ছেন।এখনো পর্যন্ত দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে 19 নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয়।চিত্তরঞ্জন, হিন্দুস্তান কেবলস,রূপনারায়নপুর সহ সালানপুরের বিভিন্ন জায়গার যাওয়ার জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে চিরকালই পথচারীরা বেছে নেয় আর সেই রাস্তার উপরেই এমন মৃত্যু ফাঁদ হয়ে আছে। পথচারীরা জানাচ্ছেন প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাব গুলোকে এভাবে রাস্তার ওপর বসানো হয়েছে। ফলে বৃষ্টিতে ডুবে গেলে সেই স্ল্যাবগুলোকে আর বোঝা যাচ্ছে না। আর যার ফলেই গাড়ি রাস্তা পার করতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছে। দুর্ঘটনা শিকার হচ্ছেন মানুষজন। এভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে বলে পথচারীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা চাইছেন অবিলম্বে এই রাস্তাটির মেরামত করা হোক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *