দেরিয়া হাই স্কুল প্রাঙ্গণে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শতাধিক দুঃস্থ অসহায়দের স্বাস্থ্য পরীক্ষা শিবির

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– শহরতলী থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পারেশন লিমিটেড,দি স্ট্রোক টক এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিস। দেড়িয়া গ্রামের সমাজসেবী শুভেন্দু বোস এর উদ্যোগে ডায়মন্ড হারবার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এদিনের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।ব্লাড সুগার রান্ডম, সি বি সি, টি এস এইচ সহ ছয়টি অন্যান্য ডিফার্টমেন্ট এর বিশেষজ্ঞ চিকিৎকরা এলাকার সাধারণ মানুষদের ছয়টি রোগের রক্ত নিয়ে পরীক্ষা করান। উপস্থিত ছিলেন হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড, ডেপুটি জেনারেল ম্যানেজার অভিয়েশন বিরাজ মজুমদার,সিনিয়ার ম্যানেজার অভিয়েশান প্রদুমনা কৃষ্ণা শুক্লা,সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিস ও বোধিপিঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস,ম্যানেজার অভিয়েশন শারদ শর্মা,অপারেশন অফিসার স্বাতী কুমারী, দেরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ মণ্ডল,সুতপা মণ্ডল,ঝিলিক মিস্ত্রি,গোপাল শিশির মলয় সহ আরো অনেকে। শুভেন্দু বোস অন্যতম আয়োজক প্রতিবছরই সাধারণ মানুষের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। গ্রামাঞ্চলের মানুষেরা অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা করাতে অনেক সময় ব্যর্থ হয়।সেই ব্যর্থতা ঢেকে দিয়ে এলাকার দুঃস্থ ও গরিব মানুষদের স্বাস্থ্য সচেতনতায় আজকের এই শিবির।বিরাজ মজুমদার তিনি জানান দিন আনা দিন খাওয়া প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা ভেবেই আজকের এই আয়োজন। স্বাস্থ্য পরীক্ষা করবে সেই টাকা কই,আর যদিও বা অসুখ বিসুখ হয় হাসপাতালে যায় ডাক্তাররা যেসব ওষুধ লিখে ও পরীক্ষা করার জন্য লিখে দেয় সমর্থই নেই, তাদের কথা ভেবে পরবর্তীতে আরো বেশি বেশি গ্রাম্য অঞ্চলে গিয়ে এমন ধরনের শিবির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রাম সহ ভিন্ন গ্রামের অসংখ্য সাধারণ মানুষেরা শ-এ, শ-এ আজকের শিবিরে উপস্থিত হয়েছেন।আমাদের এই প্রয়াসে সকলে যদি উপকৃত হয় তবেই আমরা নিজেদের ধন্য মনে করব। নির্মল সাহা তিনি বলেন এলাকার অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবেই শহর থেকে গ্রাম্য অঞ্চলে এসে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *