কান্দিতে আরটিও অফিসের উদ্বোধন

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর কান্দিতে আরটিও অফিস উদ্বোধন করা হল। এতদিন মুর্শিদাবাদ জেলার এই মহকুমার মানুষদের মোটর ভিকেল্স সংক্রান্ত যেকোনো কাজে এমনকি মোটর ভিকেল্স লাইসেন্স তৈরির জন্য জেলার সদর শহর বহরমপুরে যেতে হতো যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ, আজ অর্থাৎ সোমবার থেকে মুর্শিদাবাদের কান্দিতে মহকুমা আরটিও অফিস উদ্বোধন হওয়ায় খুশি কান্দির আপামর জনতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি সাধারণ মানুষকে পথ নিরাপত্তার পাঠ দেবার উদ্দেশ্যে এই মহকুমা আরটিও অফিস উদ্বোধন হবার পর হেলমেট বিহীন মোটরবাইক আরবীদের হেলমেট বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )