রাস্তা – মৃত্যুফাঁদ অপেক্ষা করে আছে দেন্দুয়া রেলগেটের কাছে

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি চৌরাঙ্গী মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা দেন্দুয়া রেল গেটের কাছে রাস্তা যেনো একবারে মৃত্যুফাঁদ হয়ে উঠেছে।দেন্দুয়া রেলগেটের কাছে এবড়ো খেবড়ো ভাবে বসানো বর্ষার সময় স্ল্যাব,বৃষ্টির জলে ডুবে যায় ফলে দুর্ঘটনা ঘটতে থাকে।এখনো পর্যন্ত এই রাস্তাটিতে দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছে।গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে ১৯নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয়েছে।মঙ্গলবার একটি মাল বোঝাই ট্রাক্টরের টলি উল্টে যায় অল্পের জন্য রক্ষা পায় বড়সড় দুর্ঘটনা থেকে।তবে পথচরীদের বক্তব্য প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাব গুলোকে এইভাবে বসানো হয়েছে রাস্তার উপর। বৃষ্টি হলে স্ল্যাব গুলো ডুবে গেলে রাস্তায় বোঝা যাচ্ছেনা।যার ফলে রাস্তায় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে।এভাবে চলতে থাকলে প্রাণহানি ও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পথচারীরা।অবিলম্বে এই রাস্তাটি মেরামতি করার দাবি করেন প্রশাসনের কাছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *