সাংবাদিক রাজা বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগ

সংবাদদাতা, আসানসোল -: আসানসোল জেলা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে জীবনাবসান ঘটল বিশিষ্ট সাংবাদিক রাজা বন্দোপাধ্যায়ের মা জয়ন্তী দেবীর। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে আসানসোলের হটন রোডের বাসিন্দা জয়ন্তী দেবী বেশ কিছুদিন ধরে ক্যান্সারের মত মারণ রোগে ভুগছিলেন। তাঁর কেমো চলছিল। সেইসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আত্মীয় স্বজনরা কলকাতা থেকে আসার পর বিকেলে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জয়ন্তী দেবীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে আসানসোলের সাংবাদিক মহলে। প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, চন্দন গুপ্ত, বাসুদেব চট্টোপাধ্যায়, কৌশিক গাতাইত থেকে শুরু করে সমস্ত স্তরের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *