শিবানীপুরে স্বামী বিবেকানন্দ উদ্যানে বয়স্ক মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– দক্ষিণ চব্বিশ পরগণা জেলার শিবানীপুর স্বামী বিবেকানন্দ উদ্যানে “মুক্তকণ্ঠ”-র উদ্যোগে ২০ জুলাই বয়স্ক মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সুস্থ্য থাকার উপায় সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৬০/৭০ জন পূর্ণ বয়স্ক পুরুষ ও মহিলার রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন প্রভৃতি নানা বিষয়ে পরীক্ষা করা হয়।কমিউনিটি হেল্থ অফিসার শ্রাবণী হালদারের তত্বাবধানে এই শিবির অনুষ্ঠিত সফল হয়। এদিন রামপ্রসাদ রায়, সঞ্জয় গায়েন প্রমুখ স্বাস্থ্য কর্মী এখানে সহযোগিতা করেন।আয়োজক সংস্থা-র সম্পাদক তপনকান্তি মণ্ডল জানান যে, সরকারি ভাবে বয়স্কদের বছরে দুবার স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতি পঞ্চায়েত এলাকায় কমপক্ষে তিনটি করে সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র আছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। তাই কিছুটা পরিপূরক হিসাবে এই শিবিরের আয়োজন। এছাড়া সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার অন্যতম উদ্দেশ্য। কেবলমাত্র ওষুধ নির্ভর না হয়ে জীবনযাপন পদ্ধতির মাধ্যমে সুস্থ্য থাকার উপায় সম্পর্কে আলোচনা করেন স্বাস্থ্য আধিকারিক শ্রাবণী হালদার। প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে তিনি নিজ নিজ এলাকার স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের কথা বলেন। এখানে বয়স্কো সাধারণ মানুষ বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি বলে জানান এলাকার মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *