বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– ক্রমশ তপ্ত হয়ে-ওঠা এই গ্রহে দাবদাহ থেকে বাঁচার এবং পরিবেশ-প্রকৃতিকে বাঁচানোর একটাই রাস্তা, সবুজ বৃদ্ধি করা, মানে, বনসম্পদকে রক্ষা করা এবং নতুন করে গাছ লাগানো। এরই লক্ষে পৃথিবী জুড়ে নানা পরিকল্পনা নানা প্রকল্প। ১৪ জুলাই থেকে যেমন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন। রাজ্য জুড়ে চলা এই অরণ্য সপ্তাহ উদযাপনের আবহে বনদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই উপলক্ষে এদিন মথুরাপুর ২ নম্বর ব্লকে আদক পাড়ায় আনন্দধারা বিদ্যমন্দিরের উদ্যোগে স্থানীয় স্কুল এলাকা জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে। স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা মণ্ডল এর নেতৃত্বে স্কুলের সকল পরুয়াদের নিয়ে বিভিন্ন ফাঁকা জায়গাতেও চারা গাছ লাগানো হয়। আনন্দধারা শিশু বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা মনীষা মণ্ডল তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন রুখতে বৃক্ষ রোপণই একমাত্র হাতিয়ার। শহর ও এলাকার বাসিন্দাদের অনুরোধ করব সবাই যাতে নিজের বাড়িতে একটি-দুটি করে গাছ লাগান, এতে পরিবেশ ভালো থাকবে।
এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধু এই জায়গায় নয়, সারা রাজ্যেই জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। কেননা, পরিবেশকে বিশুদ্ধ করে তুলতে, পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে গাছের কোনও বিকল্প নেই।
Posted inজেলার আপডেট