কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

কৌশিক মুখার্জী: বারাবনি:-

কেন্দ্রের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে এবং রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী করে তৃণমূল।পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লক তৃনমূল কংগ্রেসের তরফে এদিন বিকালে প্রতিবাদ মিছিল ও সভা হয়।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরোধীতা করে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পানুডিয়া তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে হাটতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয় যেখানে ব্লক সভাপতি অসিত সিংহ বলেন এই বাজেট বাংলা বিরোধী জন বিরোধী।আমরা তাই মিছিল ও সভা করে প্রতিবাদ জানালাম।বাজেট মানে হল সব শ্রেণীর মানুষের কথা ভাবা হবে।কিন্তু দেখা গেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুবিধার কোনও উল্লেখ নেই।যে বাজেট পেশ করেছে তা শুধুই ধনীদের স্বার্থে। বাজেটে গ্রামীণ এলাকায় যে ৭০ শতাংশ শ্রমজীবি মানুষেরা বসবাস করছেন তাদের কোন উল্লেখ করা হয়নি।মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্প ও শিক্ষা ক্ষেত্রে সহ বিভিন্ন সেক্টরে বরাদ্দ হ্রাস করা হয়েছে।কৃষিপন্যের ভর্তুকি কমানো হয়েছে। বেকারত্ব নিয়ে কোন কথা নেই বাজেটে।বড়লোকদের সুবিধার জন্য ট্যাক্সের ওপর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাস, পেট্রোপন্যের মূল্য বৃদ্ধিতে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা বিষয়ে কোন আলোকপাত হয়নি।তাই
আমরা তীব্র প্রতিবাদ জানাই। মানুষের সঙ্গে আমরা আছি।
এ দিনের এইমিছিলে অসিত সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ, বিশ্বজিৎ সিংহ, আশিস মণ্ডল, চিন্তামণি চার সহ অনেকে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *