কয়লা পাচার মামলায় ফের চার্জ গঠনের দিন ৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে

কৌশিক মুখার্জী: আসানসোল:- কয়লা পাচার মামলায় শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠনের দিন ধার্য থাকলেও এই মামলার চার্জ গঠন হলো না। ফের চার্জ গঠনের দিনধার্য করা হয়েছে৭ সেপ্টেম্বর। তবে এদিন যেহেতু আগে থেকেই চার্জ গঠনের দিন ধার্য ছিল, তাই কয়লা পাচার মামলায় অভিযুক্তরা অনেকেই আদালতে উপস্থিত হয়। এদিন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজিও উপস্থিত ছিল। অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজ জানান, এদিন হাকিম উপস্থিত ছিলেন না। মামলার চার্জশিট অভিযুক্তদের হাথে দেওয়া হয়েছে। তবে এদিনও কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো না।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )