হঠাৎ করে আগুন লাগলে কি করবেন ? এই সমস্ত বিষয় তুলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন

তন্ময় মাহারা: মালদা:- হঠাৎ করে আগুন লাগলে কি করবেন ? কিভাবে নেভাবেন ? এই সমস্ত বিষয় তুলে ধরে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। বুধবার দুপুরে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কমলাবাড়ি এলাকায় একটি হিমঘর কর্তৃপক্ষ এবং কর্মচারীদের নিয়ে মালদা জেলা দমকল দপ্তরের আধিকারিকদের  উপস্থিতিতে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আগুন লাগলে কিভাবে মোকাবিলা করতে হবে তা একেবারে হাতে-কলমে দেখানো হয়। একটি চটের বস্তায় আগুন ধরিয়ে কিভাবে অগ্নি নির্বাপন সিলিন্ডার প্রয়োগ করে আগুন নেভানো যায় তা দেখানো হয় এদিন।উপস্থিত ছিলেন মালদা দমকল দপ্তরের ইংলিশ বাজার স্টেশনের ওসি বিশ্বজিৎ মন্ডল, স্টেশন অফিসার জেপি সিং, মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ হিম ঘরের কর্মীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *