রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কংগ্রেসের এই পদযাত্রায় পা মেলালেন বহরমপুরের প্রাক্তন সংসদ একদা বহরমপুরের মানুষ যাকে রবিনহুড বলে চিনতেন সেই অধীর রঞ্জন চৌধুরী সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এবং বুদ্ধিজীবী মহল।