তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে ছাত্র পরিষদ সদস্যদের

তন্ময় মাহারা: মালদা:- তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস পালন করা হবে ২৮ আগস্ট । সেই উপলক্ষে সভা অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধী মুর্তি পাদদেশে।

সভায় যোগ দিতে মালদা জেলা থেকেও কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল  ছাত্র পরিষদের সদস্যরা।জেলা সংগঠনের পাশাপাশি গৌড় বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের শতাধিক সদস্য সোমবার রাতে গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে গাড়ি চেপে এবং ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তৃণমূল ছাত্র পরিষদের গৌড়বঙ্গ  বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আসিফ ইকবাল (গাব্বু ) বলেন, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই সভা অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে। জেলা  ও বিশ্ববিদ্যালয় ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  মঞ্চ থেকে তিনি  বক্তব্য রাখবেন। তার বার্তা শুনে পথ চলা শুরু করবে ছাত্র সংগঠন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *