রানীগঞ্জে বিক্ষোভ বিজেপির

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে কলকাতায় ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদে বুধবার সারা রাজ্যজুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। আর সেই বন্ধে বিজেপির কর্মী সমর্থকেরা আন্দোলন করলে তাদের ওপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ করে বিজেপি। বৃহস্পতিবার এরই প্রতিবাদে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে মিছিল করে রানীগঞ্জ বাজার এলাকায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে রানীগঞ্জ থানার গেটের সামনে পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেট ভেঙ্গে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির বিশাল সংখ্যক কর্মী সমর্থক থানার গেটের সামনেই পুলিশের বিশাল বাহিনী ও ব্যারিকেডকে একপ্রকার আঁছড়ে ফেলে ব্যারিকেড উপরে ফেলার চেষ্টা করেন। পরে থানার সামনেই রাস্তার ওপর বসে পড়ে চলে বিক্ষোভ। এদিন অগ্নিমিত্রা পাল বলেন কলকাতায় ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদে বুধবার সারা রাজ্যজুড়ে বন্ধ কর্মসূচি পালন করা হয়, আর সেই বন্ধে বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে আন্দোলন করলে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। তিনি আরও বলেন স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে এখানের তৃণমূল দুষ্কৃতীরা তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করেছে, শুধু তাই নয় মহিলাদের সাথেও শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা পাল। তিনি এদিন বলেন এই ঘটনায় যুক্ত থাকায় অপরাধীদের পুলিশ যদি সাত দিনের মধ্যে গ্রেফতার না করে তাহলে তাদের আন্দোলনকে আরো তীব্রতর করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *