কৌশিক মুখার্জী: আসানসোল:-
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুক্রবার কাজী নজরুল বিশ্ব বিদ্যালয়ের স্মারকলিপি প্রদান কর্মসূচি।এদিন আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে গৌতম মুর্মু বলেন তপশীলি জাতি উপজাতির তালিকাভূক্ত না হয়েও রাজ্য তথা জেলায় অনেক ছাত্রছাত্রী ভুয়া শংসাপত্রের মাধ্যমে সংরক্ষিত আসনে ভর্তি হচ্ছে। এরফলে প্রকৃত তপশীলি জাতি উপজাতির ছাত্র ছাত্রীরা সংরক্ষিত আসনে স্থান না পেয়ে বঞ্চিত হচ্ছে ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই কারণে জেলার প্রতিটি কলেজ ভিত্তিক একটি করে সন্দেহজনক তালিকা তৈরী করে উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছে। উপাচার্য সমস্ত কিছু অবগত হয়ে তার মাধ্যমে যথাসাধ্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।সাথে পকৃত জারা এস টি ছাত্র ছাত্রীরা ওয়েটিং লিস্টে পড়ে আছে তাঁদের যেনো সেই যায়গায় ভর্তি করা হয়।