আরজি কর কাণ্ডে অপরাধীদের শাস্তি চাইলেন সাধারণ নাগরিক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীর কঠোর শাস্তির দাবি করলেন সাধারণ নাগরিক। তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মহিলা পুরুষ হাতে হাত ধরে এসে জড়ো হন বিএনআর মোড়ে। বুধবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো আসানসোলের সাধারণ নাগরিক । এদিন বিএনআর মোড় থেকে ভগদ সিং মোর পর্যন্ত আসানসোল জি টি রোডের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে প্রতিবাদ করলেন। তিলোত্তমার বিচার চাই স্লোগান তুলে।নির্যাতিতার উপর পাশবিক অত্যাচারের বিচারের দাবিতে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )