আরজি করের বিচার চেয়ে মালদার রাত দখলের লড়াইয়ে  রাজপথে নামলো ব্যবসায়ী সংগঠন

তন্ময় মাহারা: মালদা:- আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিলের আয়োজন করল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। বুধবার সন্ধ্যা আটটা নাগাদ মালদা মার্চেন্টস চেম্বার থেকে জমায়েত হয়ে সারা শহর পরিক্রমা করে এই মৌন মিছিল এসে শেষ হয় ফোয়ারা মোড়ে।মিছিলে অংশ নেন সভাপতি জয়ন্ত কুন্ডু সহ-সভাপতি কমলেশ বিহানি,সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার,সহ কয়েক হাজার ব্যবসায়ীরা। এই মৌন মিছিলে মহিলা ও পুরুষেরা আর জি কর মেডিকেল কলেজের ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতে মিছিলে পা মেলান। এই বিষয়ে মালদা মার্চেন্স চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, আর জি কর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা।এই ঘটনায় যারাই দোষী করেছে, তাদের কঠোর শাস্তির দাবিতে আজকের এই মৌন মিছিল করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )