চিনাকুড়ি এলাকায় গুলি, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ব্যারিকেড করে দেওয়া হয়

কৌশিক মুখার্জী: কুলটি:- শুক্রবার রাত্রে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। জানা গেছে চিনাকুড়ি ৯/১০নম্বর এলাকার দুষ্কৃতি দের ছোড়া গুলিতে আহত হয় চিনাকুড়ি নোনিয়া বস্তির কৃষ্ণা নোনিয়া নামে এক ব্যক্তি।বর্তমানে গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।ঘটনাস্থলে রয়েছে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।গতকাল রাত্রে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চ পদস্ত অধিকারিকরা।গোটা ঘটনার তদন্তে কুলটি থানার পুলিশ।তবে সামনে দূর্গাপুজো তার আগে এই ঘটনা এছাড়া ঘটনাস্থলের কিছুটা দূরে কুলটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর বাড়ি।তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ।ঘটনাস্থলটি বাস দিয়ে ঘিরে ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )