আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করল আসানসোলের রানীগঞ্জ থানার আমড়াসোতা ফাঁড়ির পুলিশ।ধৃতদের কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের শনিবার সকাল ১১টায় আসানসোল আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার রানীসায়ের আন্ডার পুলের নীচ থেকে একটি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।গাড়ি তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।গাড়িতে থাকা দুইজনকেই গ্রেফতার করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )