এবছরও আসানসোলে অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

এবারও আসানসোলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দুর্গাপুজোর কার্নিভাল। আসানসোলে দুর্গাপুজোর কার্নিভাল হবে আগামী ১৪ ই অক্টোবর। শনিবার সন্ধ্যায় দূর্গাপুরের পুরনিগমের কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে একটি প্রস্তুতি বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র, দূর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়াপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ
প্রশাসনের আধিকারিকরা।

এই বৈঠকে ঠিক হয়েছে আগামী ১৪ ই অক্টোবর আসানসোল ও দূর্গাপুর দুর্গাপুজোর কার্নিভাল হবে।এইবার আসানসোলে দ্বিতীয়বার কার্নিভাল হচ্ছে। যেটা আসানসোল বাসীর কাছে বিরাট পাওনা। আসানসোলে মানুষ এবারও নিজের চোখে দেখতে চলেছে আগামী ১৪ তারিখ। আগামী ১৪ অক্টোবর দূর্গাপুজো কার্নিভাল হবে। পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের পাশাপাশি আসানসোলেও পুজো কার্নিভাল হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিনের দূর্গাপুরের বৈঠকে দূর্গাপুরের কার্নিভাল নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক কি কি করা, রুট কি হবে, তার একটা খসড়া তৈরি করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *