হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা সোসাইটির মুখপত্র পত্রিকা প্রকাশ, বস্ত্রবিতরণ

কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা সোসাইটির উদ্যোগে ৭অক্টোবর,সোমবার সন্ধ্যায় হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা ক্রেতাসুরক্ষা সোসাইটির প্রথম পত্রিকা ‘ ক্রেতা সুরক্ষা বার্তার’ প্রথম প্রকাশ,দুস্থদের শারদীয়ার বস্ত্রবিতরণ,গুণীজন ও প্রবীন সদস্যদের সংবর্দ্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তণ সভাপতি অভিষেক ডালমিয়া,সিএবির প্রাক্তন সহ সম্পাদক বিশ্বনাথ সামন্ত,ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসিনী দেবদত্তা নন্দাময়ী,হাওড়া কোর্টের জিপি মদন মোহন ব্যানার্জী, হাওড়া কোর্টের পিপি সোমনাথ ব্যানার্জী,হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা সোসাইটির সভাপতি আইনজীবি সুকুমার সামন্ত, সম্পাদক সাংবাদিক বিজন কুমার পোল্লে, সহ সভাপতি আইনজীবি সাত্বনা বাগ ও বিশ্বনাথ হাজরা, যুগ্ম সম্পাদক সৌরভসিংহ ও আইনজীবী ধ্যানব্রত দাস,কোষাধ্যক্ষ প্রবীর কুমার ঘোষ, ক্রেতাসুরক্ষা বার্তার সম্পাদক সাংবাদিক সৌরভ সিংহ, সম্পাদক মন্ডলী শৈবাল বসু,ড: কৌশিক ঘোষ সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তা,সদস্যগণ, আইনজীবি,সাংবাদিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিকিম হাইকোটের প্রাক্তন প্রধান বিচারপতি প্রয়াত মলয় সেনগুপ্ত, সংগঠন প্রতিষ্ঠাতা প্রয়াত আইনজীবি কালীপদ ঘোষ সহ সমাজের প্রয়াত গুণীব্যক্তিদের স্বরণে নীরবতা পালনের মধ্যদিয়েই অনুষ্ঠানের শুভারম্ভ হলো। বক্তব্য পেশ,গুনীজন সংবর্দ্ধনা,বস্ত্রবিতরন, সংগীত ও নৃত্য পরিবেশন, আবৃত্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হলো। হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা সোসাইটির প্রথম পত্রিকার প্রথম সংখ্যা ‘ ক্রেতাসুরক্ষা বার্তা’ ও প্রকাশিত হলো। পঞ্চাশজন দুস্থ মহিলাদের হাতে শারদীয়া বস্ত্র বিতরণ করা হলো। অভিষেক ডালমিয়া হাওড়া ক্রেতা সুরক্ষা সোসাইটির বিভিন্ন কাজকর্ম, ক্রেতা সুরক্ষা আইন নিয়ে ও সংগঠনের দীর্ঘদিনের কাজকর্ম নিয়ে ভূয়সী প্রশংসা করেন। ভারতসেবাশ্রমের সন্ন্যাসিনী দেবদত্তা নন্দাময়ী ও সংগঠনের দীর্ঘদিনের সমাজসেবা ও দুস্থদের বস্ত্রবিতরণের ভূয়সী প্রসংশা করেন। উপস্তিত সকল বক্তাই ক্রেতা সুরক্ষা আইন, ও ক্রেতাসুরক্ষার বিভিন্ন বিষয় ও সংগঠনের ক্রেতাসুরক্ষা বিষয়ক দীর্ঘদিনের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোক পাত করেন। অনুষ্ঠানের দ্বিতিয়ার্দ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুদ্ধ করে। সংগঠন সভাপতি আইনজীবি সুকুমার সামন্ত সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ও তিনি উপস্থিত সকলকে ধন্যবাদঞ্জাপন ও করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *